×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-৩১
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের মধ্য দিয়ে আজ রোববার থেকে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দু’দিন ব্যাপী কর্মসূচি এখানে শুরু হয়েছে।
‘‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যান্য বারের মতো এবারও জয়পুরহাটে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনে ব্যাপক কর্মসূিচ গ্রহণ করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। গৃহীত দু’দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ অক্টোবর যুব ভবন ও যুব সংগঠন এলাকায় পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান। ১ নভেম্বর ’দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” মাদক ও সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা যুব ভবনের হলরুমে অনুষ্ঠিত হবে । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মতিয়ার রহমান।
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণসহ জেলার শ্রেষ্ঠ সফল যুব সংগঠক ও আত্মকর্মীর মাঝে সনদপত্র প্রদান ও যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হবে বলে জানান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মতিয়ার রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat