×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃমি বিনাশ করে শরীরের পুষ্টি নিশ্চিত করে সুস্থ-সবল জাতি গঠনে নাটোরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হয়েছে। সকাল দশটায় নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের কান্ডারী হবে। যোগ্য নেতৃত্ব ও সফল জাতি গঠনে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃমিনাশক ট্যাবলেট সেবনের মাধ্যমে শিক্ষার্থীদের শরীরের পুষ্টি নিশ্চিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিবর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিন এবং বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার মারিয়া আখতার ও অনন্যা খাতুন।জেলার সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানিয়েছেন, কর্মসূচির আওতায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ থেকে ১৬ বছর বয়সী মোট সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে চুষে খাওয়ার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। কর্মসূচি আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ডাক্তার শিক্ষার্থীরা কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat