×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলায় আজ হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী হাওর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আজ শুক্রবার বিকালে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান ও পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ বক্তব্য রাখেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat