×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া পুলিশসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৪।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার থানা এলাকার পশ্চিম রাজাশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- শামীম রেজা, হেলাল উদ্দিন, পারভেজ, ওয়াসীম ইসলাম, নাঈম খান ও ফেরদৌস আহমেদ রাজু।
এ সময় তাদের কাছ থেকে ২টি পুলিশের নকল ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, ভুয়া পুলিশ আইডি কার্ড, একটি ওয়াকিটকি, একটি কভারসহ হ্যান্ডকাফ, একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি নকল পিস্তল, রামদা, ছুরি, চাপাতি, রশি, ৫ লিটার চোলাই মদ, ৪৬৭ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, সাত গ্রাম হেরোইন, ১৯টি মোবাইল, নগদ ৪৪ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা সাভার ও আশুলিয়া এলাকায় রাতের আধারে পুলিশের ভুয়া ইউনিফর্ম পরে গাড়ি থামিয়ে যাত্রী এবং অন্যান্য লোকজনের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং দামি জিনিসপত্র লুট করতো।
এতে বলা হয়, গ্রেফতার শামীম রেজা নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিতো। সে সব সময় তার কাছে আগ্নেয়াস্ত্র, পুলিশের নকল ইউনিফর্ম, ওয়াকিটকি এবং আইডি কার্ড রাখতো। পুলিশের এসব নকল পোশাক ও আইডি কার্ড ব্যবহার করে সে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা এবং মাদক মামলা দায়ের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat