×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৮
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে ২৮ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সল্প খরচে ফসল ও উন্নতমানের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে রবি শষ্য উৎপাদনে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সেই সাথে সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে দুই জন কৃষকের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।এর আগে উপজেলা হলরুমে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম শফি, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি প্রমুখ।
২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি শষ্যের প্রণোদনা হিসেবে উপজেলায় ৫৭৪০ জন কৃষকদের এ সহায়তা প্রদান করা হয় । সহায়তা হিসেবে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম বীজ, পেয়াজ মুগ ডাল, মসুর, খেসারী সহ বিভিন্ন ধরনের সার ও কীটনাশক প্রদান করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat