×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৫
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের জেএমসেন হল পূজামন্ডপের ব্যানার-পোস্টার ছেঁড়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ১৬ জনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমায়ুন, জাবেদুল ইসলাম, ইফতেখার উদ্দিন, তৌহিদুল আলম, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দ মঈন উদ্দিন, মো. রাসেল, ওমর ফারুক, নুরুল ইসলাম, মো. সোহাগ, আইয়ুব আলী, আমির হোসেন ও খোরশেদ আলম।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা সোমবার (২৫ অক্টোবর) এ আদেশ দেন।
তিনি বলেন, পূজাম-পের ব্যানার-পোস্টার ছেঁড়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় ১৬ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ১৫ অক্টোবর জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে একটি প্রতিবাদ সমাবেশ থেকে একদল লোক জেএমসেন হল পূজামন্ডপের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় তারা ঢিল ছুড়ে এবং ম-পের ব্যানার ছিঁড়ে ফেলে। ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
এ ঘটনায় পর দিন ১৬ অক্টোবর ৮৩ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ। মামলায় অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়।
পরে মামলায় যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে হাবিবুল্লাহ মিজান নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat