×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৩
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার সম্প্রতি  হিন্দু সম্প্রদায়ের উপর অনাকাঙ্খিত হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।
তার  সাথে নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ,কে,এম শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের শীর্ষ ব্যবসায়ী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল আজ জাতীয় সংসদে সাক্ষাত করলে তিনি এ কথা বলেন। 
সাক্ষাতকালে তাঁরা সম্প্রতি রংপুরের পীরগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর অনাকাঙ্খিত হামলা সংক্রান্ত  বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সরকার পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিব মানবিক উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষনিক খোঁজ খবর রাখছেন। সরকারের পক্ষ থেকে আর্তমানবতার সেবায় সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে ১৮ টি বাড়ি পুনর্নিমাণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।  
প্রতিনিধি দলের প্রধান এ,কে,এম শামীম ওসমান বলেন, পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা একটি হৃদয়বিদারক ঘটনা। মানবতার চেয়ে বড় কিছু নাই উল্লেখ করে তিনি দ্রুততম সময়ের মধ্যে পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। এসময় তিনি স্পিকারের মাধ্যমে পীরগঞ্জসহ সারাদেশে ক্ষতিগ্রস্ত স্থানে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের প্রতিনিধিদল স্পীকারের নিকট পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের জন্য সর্বমোট ৫০ লাখ টাকা মূল্যের চেক হস্তান্তর করেন। এসময় স্পিকার পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য  নারায়ণগঞ্জের প্রতিনিধিদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, নারায়নগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা, নারায়নগঞ্জ মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পালসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat