×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আর্ত-মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  স্বপন ভট্টাচার্য্য।
আজ রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি ভবনে ডিস্ট্রিক্ট ৩১৫-এ১ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ঢাকা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
স্বপন ভট্টাচার্য্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে আতœমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করেছেন।
তিনি বলেন, সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে সরকারের পাশাপাশি দুস্থ অসহায় মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যা’ দেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখছে। লায়ন্স ক্লাব দেশের বিত্তবান মানুষকে সংগঠিত করে কার্যক্রমকে আরো বেগবান করবে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
লায়ন্স ক্লাবের জেলা গভর্নর (৩১৫-এ১) আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্েযর মধ্যে লায়ন মোসলেম আলী খান, লায়ন নাজমুল হক, লায়ন এ কে এম রেজাউল হক, ফাস্ট জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat