×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফাইজার/বায়োএনটেকের তৈরি কভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিনের বুস্টার ডোজ লক্ষণগত সংক্রমণের বিরুদ্ধে ৯৫.৬ শতাংশ কার্যকর। বৃহস্পতিবার এ টিকা প্রস্তুতকারকদের প্রকাশিত ট্রায়াল উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে কোম্পানি দু’টি জানায়, ১৬ বছর এবং এর বেশি বয়সের ১০ হাজার অংশগ্রহণকারীর ওপর চালানো তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫.৬ শতাংশ কার্যকর হতে দেখা যায়। প্রাণঘাতী ডেল্টা স্ট্রেইন ছড়িয়ে পড়ার সময় এ ট্রায়াল চালানো হয়।
এ গবেষণা প্রতিবেদনে বুস্টার ট্রায়ালের‘প্রাথমিক ফলাফল উপস্থাপন করার মধ্যদিয়ে ভ্যাকসিনের তৃতীয় ডোজের একটি ‘অনুকূল নিরাপত্তা ধারণা চিত্র’ পাওয়া গেল।
ফাইজারের সিইও আলবার্ট বৌর্লা বলেন, ‘এ ফলাফল বুস্টার সুবিধার আরো প্রমাণ এবং এক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে এ ভাইরাসের বিরুদ্ধে মানুষের ভাল সুরক্ষা ব্যবস্থা ধরে রাখা।’
ওই বিবৃতিতে কোম্পানি দু’টি জানায়, এ প্রাথমিক ফলাফল ‘যতদ্রুত সম্ভব’ নিয়ন্ত্রক সংস্থা গুলোর সাথে শেয়ার করা হবে।
ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণকরেছেন এমন মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে করোনাভাইরাসের বুস্টার ডোজ গ্রহণের অনুমোদন  দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat