×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩৭টি সেতুর শুভ উদ্বোধন করেছেন। 
আজ বৃহষ্পতিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভার্চুয়ালি “ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট” এর আওতায় নবনির্মিত ৩৫টি সেতু এবং রংপুর সড়ক জোনের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত দুইটি সেতুসহ মোট ৩৭টি সেতুর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের জানান, ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে মোট ৮২টি সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত ৬১ টি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৫টি সেতু আগেই উদ্বোধন করা হয়েছে। আজ ৩৫টি সেতুর শুভ উদ্বোধন করা হলো। 
তিনি জানান, রংপুর সড়ক জোনের আওতায় প্যাকেজ-১ এর অধীনে প্রায় ৫৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৯টি সেতু এবং রাজশাহী সড়ক জোনের আওতায় প্যাকেজ-২ এর অধীনে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৬টি সেতু রয়েছে। অবশিষ্ট ২২টি সেতুর কাজ চলমান। এছাড়াও রংপুর সড়ক জোনের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত দুইটি সেতু বুড়িতিস্তা ও শান্তিপুর-ললতই-ভাটা সেতুরও শুভ উদ্বোধন করা হলো। 
সেতুমন্ত্রী জানান, সেতুগুলো দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন এবং সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক ও সার্ক হাইওয়ের সাথে সংযুক্তি ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে। 
এছাড়াও উত্তরাঞ্চলের সাথে ঢাকাসহ সারাদেশের নিরাপদ, উন্নত ও ব্যয় সাশ্রয়ী যোগাযোগ স্থাপনসহ দেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর, ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মোহাম্মদ কামরুল আহসানসহ সড়কও জনপথ অধিদপ্তর, পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat