×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১৯
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় আজ পিকআপ ভ্যান ও নসিমনের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে মঙ্গল বিশ্বাস (২৫)ও আক্কাস সরদারের ছেলে লিমন সরদার (৩০)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, হতাহতরা টেকেরহাট এলাকা থেকে মাছ ধরে নসিমনে করে নিজামকান্দি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উঠার সময় গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সাথে নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মঙ্গল বিশ্বাস নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা গুরুতর আহত অবস্থায় লিমন সরদারকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat