×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১০-১৯
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ডিপ্লোমা  পর্যায়ের পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের  ওয়েবসাইটে প্রকাশিত  উপসচিব রোকসানা রহমান স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ডিপ্লোমা পরীক্ষার জন্য মুদ্রিত প্রশ্নপত্রে মোট নম্বরের ৫০ শতাংশ নম্বরের উত্তর দিয়ে পরীক্ষা নেওয়া হবে।
এতে বলা হয়েছে, সব বিষয়ে তিন ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টা এবং দুই ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় নেওয়া হবে। প্রতি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দ্বিগুণ করে ফলাফল নির্ধারণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের দেয়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলমান বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ জনিত কারণে চলতি বছরে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিতব্য ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমের পর্ব সমাপনী পরীক্ষাসমূহ (নিয়মিতও অনিয়মিত) যথাসময়ে গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে,ডিপ্লোমা  পর্যায়ের পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat