×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের  হাজীগঞ্জ বাজারের পূজা মন্ডপে হামলার ঘটনাস্থল পরিদর্শন করে  জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ বলেছেন অপরাধীদের অবশ্যই  আইনের আওতায়  আনা হবে।
আজ বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারের লক্ষী নারায়ণ জিউর আখড়ায় হামলায় ক্ষতিগ্রস্থ  পূজা মন্ডপ পরিদর্শনকালে স্বপন  সাংবাদিকদের বলেন, এই অপশক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সুস্থ্য, ধর্মপ্রাণ ব্যক্তিরা এমন হামলা করতে পারে না। কাউকে ছাড় দেয়া হবে না। একটি গোষ্ঠী রাজনৈতিক ভাবে আমাদেরকে মোকাবেলায় ব্যার্থ হয়ে বিভিন্ন ভাবে ধর্মীয় উন্মাদনা তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে এই ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যেই সকল ধর্মান্ধ ব্যাক্তি এখানে এবং দেশের বিভিন্ন স্থানে এই ধরনের হামলায় জড়িত রয়েছে তাদের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একাধিক মামলা হবে। এখন পর্যন্ত হাজীগঞ্জে ৭, কুমিল্লায় ৪৩সহ চট্রগ্রাম রেঞ্জে মোট  ৭৩ জনকে আটক করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত  কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat