×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৩
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা ১ কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত ১ কোটি ২০ হাজার ৬৯৭ জনের নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন এবং মারা গেছেন ২৭ হাজার ৭৩০ জন। বাকীরা হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন।   
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী আজ করোনা শনাক্তের হার কমেছে দশমিক ০১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ২ দশমিক ৩৫ শতাংশ, যা আজ কমে হয়েছে ২ দশমিক ৩৪ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১৪ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। 
আজ ২২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৫১৮ জন। গতকাল ২৩ হাজার ১৫৫  জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৪৩ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬১ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ৯৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৫৭ জন। শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ৩০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। গতকালও ৫ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম  ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫০৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৫৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat