×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১১
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী  মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সকল বৈশ্বিক উদ্যোগে উন্নত দেশ বিশেষ করে জি-২০ ভুক্ত দেশগুলোকে সক্রিয়ভাবে  নেতৃত্ব দিতে হবে। বিশ্ব নেতৃবৃন্দকে ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।
আজ সোমবার বিকেলে ভুটানে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তাঁর ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিভিন্ন স্বল্পোন্নত দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন।
শাহাব উদ্দিন বলেন, প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে ধনী দেশগুলোর সাথে সকল দেশেরই ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান (এনিডিসি) ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হবে।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ চলতি বছরের ২৬ শে আগস্ট হালনাগাদকৃত ও উন্নত এনডিসি জমা দিয়েছে যেখানে ২০৩০ সালের মধ্যে ২১ দশমিক ৮৫ শতাংশ কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নির্গমণ হ্রাসের উল্লেখ করা হয়েছে। 
তিনি বলেন, বাংলাদেশের ন্যাশনাল এডাপটেশন প্ল্যান চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্বব্যাপী অভিযোজন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি  কপ-২৭ এ বিবেচনার জন্য কপ-২৬ এ একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা উচিত বলে বাংলাদেশ মনে করে।
শাহাব উদ্দিন বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা যাতে সহজে অনুন্নত দেশগুলো পেতে পারে সে বিষয়ে জিসিএফ এবং জিইএফ -কে  নির্দেশনা  দেয়ার আহ্বান জানান। 
তিনি বলেন, আর্টিকেল ৬ বিষয়ক আলোচনা চূড়ান্তকরণ এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য এসংক্রান্ত  প্রয়োজনীয়  বিধিমালা প্রণয়ন করা খুব গুরুত্বপূর্ণ।  আর্টিকেল ৬  মেকানিজমে কার্যকরী অংশগ্রহণের জন্য স্বল্পোন্নত দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি করা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat