×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১১
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের সপ্তাহে তিন দিন  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। 
আগামী ১৬ অক্টোবর থেকে হাটহাজারী কেন্দ্রে নিবন্ধনকারীরা প্রতি শনি, রবি ও সোমবার বিশ্ববিদ্যালয়ের  মেডিকেলে টিকা নিতে পারবেন। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রে নিবন্ধনকারীরাও টিকা পাবেন। এভাবে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া সোমবার বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রথম ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। যারা হাটহাজারী কেন্দ্রে নিবন্ধন করেছে এসএমএস না আসলেও তারা প্রতি শনি, রবি ও সোমবার বিশ্ববিদ্যালয় মেডিকেলে টিকা নিতে পারবেন।
তিনি আরো জানান, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যে ৪৮ হাজার ডোজ টিকা চেয়েছিলাম, তার অংশ হিসেবে সপ্তাহে তিনদিন ১ হাজার ডোজ করে টিকা দেবো। সকাল সাড়ে ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে টিকা কার্ডের প্রিন্টেড দুইটি কপি সাথে নিয়ে আসতে হবে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর হাটহাজারী কেন্দ্রে নিবন্ধনকারীদের চবি মেডিকেল সেন্টারে চীনের তৈরি টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat