×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ২৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধা শূন্য হয়ে পড়বে। শেখ হাসিনার সততা এবং দেশ প্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।
সেতু মন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন।  
শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে তাঁর সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার জন্যই দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খল মুক্ত হয়েছে।
বিএনপি’র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলনে বাংলাদেশে জোয়ার আসবে না। মরাগাঙে বিএনপি’র আন্দোলনের জোয়ার আসেনি ভবিষ্যতেও আসবে না।
বিএনপি’র ভাঙ্গাহাট আর জমবে না মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জানে আন্দোলন কি ও কত প্রকার। সুতরাং, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদউল্যা, উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন ও  সিরাজুল ইসলাম মোল্লা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat