×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২২
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাব ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার মধ্যে দুই ক্লাবের সদস্যদের পরস্পরের ক্লাব সুবিধা ব্যবহার সম্পর্কিত এক সমঝোতা স্মারক স¦াক্ষরতি হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও প্রেস ক্লাব অব ইন্ডিয়া, দিল্লির সভাপতি উমাকান্ত লাখারিয়া দুই ক্লাবের পক্ষে সম্প্রতি এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা অনুযায়ী দুই ক্লাবের সদস্যরা পরস্পরের ক্লাব সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে পেশাগত নানা কর্মসূচি পালন করা হবে।
প্রেস ক্লাব অব ইন্ডিয়ার আমন্ত্রণে ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপন অনুষ্ঠানে যোগ দেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি। গত ৭ সেপ্টেম্বর দুই ক্লাবের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। এ সময় প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল বিনয় কুমার, সাবেক সভাপতি গৌতম লাহিড়ীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সমঝোতা স্মারকপত্রটি ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের হাতে তুলে দেন সভাপতি ফরিদা ইয়াসমিন। ব্যবস্থাপনা কমিটি এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে যে, আগামী দিনগুলোতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের সম্প্রীতি, মৈত্রী ও সৌহার্দ্য আরো সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat