×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-২০
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদউল্লা খন্দকার
সোমবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।এ সময় গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের, গোপালগঞ্জ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অমিত কুমার দেব, কাশেফ মোঃ আমিনুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক কুমার শীল, উপ-বিভাগীয় প্রকৌশলী তন্ময় কর্মকারসহ গণপূর্ত বিভাগের প্রকৌশলীগণ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করে।
এরপর সচিব বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন এবং নির্মাণাধীন পুলিশ ব্যারাকের কাজ পরিদর্শন করেন।পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদের অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat