×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-১৭
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার রংপুর-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে জোপগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। এ সময় অটোরিকশার আরো ৪ যাত্রী আহত হয়। তারা বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
উপশহর ফাঁড়ি পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিম জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে শহরের চারমাথার দিকে যাওয়ার পথে রংপুর গামী বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিতে ধাক্কা দিলে চালকসহ ৬জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করা হয়। গুরুতর আহতদের একজনকে শহীদ শজিমেক হাসপাতলে ও অপরজনকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পৃথক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আনোয়ারা ও হামিদুনকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat