×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ১১৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুজিববাদী তরুণ নেতা মোঃ রাশেদ ইউসুফ জুয়েল।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ একরামুল হক। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সরকার আজিজুল ইসলাম শাহ আলম, এস এম তোফায়েল ইসলাম বকুল ও আওয়ামী যুবলীগ নেতা হায়দার আলীসহ উপজেলার ১৪ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদক মন্ডলী।
প্রধান অতিথি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনের জন্য দেশে আওয়ামী যুবলীগকে শক্তিশালী ভুমিকা রাখতে হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা গড়ে তোলার জন্য সকলকে প্রাণপন চেষ্টা চালিয়ে যেতে হবে। এগিয়ে যেতে আওয়ামী যুবলীগের তৃণমূলের সংগঠনকে হতে হবে অধিক শক্তিশালী। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে দলের নিবেদিত কর্মীদের নিয়ে শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করতে হবে। যেন যে কোন আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে তারা বিজয়ী হতে পারে। তিনি আরো বলেন, দেশরতœ শেখ হাসিনার অঙ্গিকার দেশে আর কোন মানুষ বেকার থাকবে না। ছোট ছোট উদ্যোক্তা গড়ে তুলে দেশে বিভিন্ন কর্ম সংস্থান গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat