×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-১৪
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশের যেসব উন্মুক্ত খাস জলাশয়গুলো বেদখলে আছে, সরকার সেগুলো পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে। 
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার নলছিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এসব জলাশয়ে মাছ চাষ করা হবে। বিদেশে যাতে মাছ রপ্তানি করা যায় সে ব্যবস্থাও করা হচ্ছে। যারা ব্যক্তিগত পুকুর থাকা সত্ত্বেও মাছ চাষ করছেন না, তারা মাছ চাষে আগ্রহী হলে সরকারের পক্ষ থেকে তাদের আর্থিকভবে সহযোগিতা করা হবে। 
উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় মৎস্য বিভাগ। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বরিশাল বিভাগীয় মৎস্য উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার ও ঝালকাঠি জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। 
পরে উপজেলা পরিষদের পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat