×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৯
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলায় আজ বৃহস্পতিবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ৫৫টি নিবন্ধিত মহিলা সমিতির অনুক’লে  অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সমিতির সভানেত্রীদের হাতে এ অনুদনের চেক তুলে দেন।  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পারিচালক আব্দুল আওয়াল, প্রোগ্রাম অফিসার আঞ্জুমনারা মাহমুদ, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু ও সন্ধি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রেহেনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে জেলার ৫৫টি মহিলা সমিতির অনুকূলে  সর্বোচ্চ ৫০ হাজার ও সর্বনিম্ম ২৫ হাজার টাকা হারে মোট ১৭ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat