×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৯
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনী জেলায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ বাবদ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মোট ৩০৯ জনের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। বক্তব্যে তিনি বলেন, এদেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের সম্মানিত করা এবং স্বীকৃতি দেয়া উচিত।
সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো আর্থিক সহায়তা নয়, এ সহায়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পক্ষ থেকে প্রবাসীদের সম্মান জানানো।
অনুষ্ঠানে প্রবাসীদের যেকোনো সহায়তায় ফেনী জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও আয়োজনে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও শক্তি অফিসের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (আইআরপি) উপ-সচিব আরিফ আহমেদ খান।
সহায়তার অর্থ প্রসঙ্গে পরিচালক বলেন, প্রবাসী কর্মীদের জীবনমান উন্নোয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কর্মসূচি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় করোনাকালে ফেনীর ৩০৯ জন সৌদি আরবগামী প্রবাসীকে সহায়তা দেয়া হচ্ছে।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা কালচারাল কর্মকর্তা জান্নাত আরা ঝুথি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা নিহার কান্তি খাইসাসহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat