×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-০৯
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছে। দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে এতো উন্নয়নযজ্ঞ কেউ বাস্তবায়ন করতে পারেনি। 
আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার-বীরগাঁও সড়কে ৮ কোটি ১ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে দুইটি প্রকল্পে ৮ হাজার ১৯১ মিটার রাস্তার সংস্কার ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। 
এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে সাথে নিয়ে কাজ করে, মানুষের ক্ষতি করে উন্নয়ন কাজ করে না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বত্রই ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন অগ্রযাত্রার সে ধারা অব্যাহত রাখতে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের পক্ষে জনগনকে ঐক্যবদ্ধ থাকতে তিনি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat