×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-০৫
  • ৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়ায় আজ রেলক্রসিংয়ে যাত্রীবাহী মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
আজ রোববার দুপুর ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটেরা স্টেশনের কাছাকাছি হোসেনপুর বাসস্ট্যান্ড এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার লোহারপাড়া এলাকার বাসিন্দা ফরিদ মিয়া (৪৫) ও তার ছেলে লাবিব আহমদ (৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী। তিনি জানান, মাইক্রোবাসটি রেল ক্রসিং পারাপারের সময় আটক পড়লে চলন্ত ট্রেন ধাক্কা দেয়। এতে আটজন আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদ মিয়ার ভাগনি তানজিনা বেগম জানান, দুটি মাইক্রোবাসযোগে তারা ভাটেরায় এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। একটি মাইক্রোবাস আগে ছিল। সেটি পার হয়ে যাওয়ার পেছনের মাইক্রোবাসটিও এগিয়ে যায়। কিন্তু, রেলক্রসিংয়ে আটকা পড়ায় সিলেটগামী ট্রেন এসে ধাক্কা দেয়। এতে তার মামা ও মামাত ভাই নিহত হন। মামি, মামাতো বোন, খালাসহ ৬ জন আহত হন।
কুলাউড়া স্টেশন ম্যানেজার মুহিবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন মাইক্রোবাসটি সরিয়ে নিয়েছেন। ফলে রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat