×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলিম হত্যা মামলার দুই আসামী পিতা-পত্রকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । গত কাল সন্ধ্যায় আলিমের বড় ভাই আব্দুস সালেক বাদি হয়ে হত্যা মামলা দায়ের করলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া গ্রাম থেকে ওই হত্যা মামলার আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করে । এরা হলো- উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া গ্রামের আজিজল হকের ছেলে আফতাব আলী (৪৫) ও আফতাব আলীর ছেলে আজিম (২৫)। এদেরকে রবিবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।

উল্লাপাড়া মডেল থানা সুত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বেলা সাড়ে ১০ টার দিকে বাড়ির সিমানা নিয়ে বিরোধের এক পর্যায় অতর্কিত ভাবে রড দিয়ে আলিম উদ্দিনের মাথায় স্বজোড়ে আঘাত করে । পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকাল ১০ টার দিকে সে মারা যায় ।
নিহত আলিম উদ্দিন উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মৃত্যু- সামসুল হকের ছেলে ।

বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠায় । ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। আজ রবিবার আলিম উদ্দিনের লাশ দাফন করা হয়েছে ।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । গ্রেফতারকৃত দুই আসামীকে রবিবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat