×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৭
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের চেয়ে সুস্থতা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ১৮৮ জন, সুস্থ হয়েছেন ৩৮৪ জন, মৃত্যু হয়েছে ১০ জনের।
আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় মৃত ১০ জনের মধ্যে সিলেট জেলার ৮ ও সুনামগঞ্জ জেলার ২ জন রয়েছেন। এনিয়ে বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭ জনের। বিভাগে গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার মোট ৮৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে ১৮৮ জনের ফলাফল পজেটিভ আসে, এতে করে সংক্রমণের হার হচ্ছে ১৭.৩০ শতাংশ। ওই সময়ে চার জেলায় করোনা থেকে সুস্হ হয়েছেন ৩৮৪ জন, যা আক্রান্তের চেয়ে দ্বিগুণেরও বেশি। সিলেট বিভাগে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫২ হাজার ২২৪ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৫৮৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এনিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকৎসাধীন রয়েছেন ৩৫৯ জন করোনা রোগী। একই সময়ে সিলেট বিভাগে র‌্যাপিড এ্যন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ৫৩ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ৬২ জন, যা আগেরদিন এ সংখ্যা ছিলো ৭৩ জন। এনিয়ে বিভাগের চার জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৭৬ জন, আগেরদিন এসংখ্যা ছিলো ১ হাজার ৩২৩ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat