×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলার আলীকদমে প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা ঋণের ২০ লাখ ৭৩ হাজার টাকা ১৫ জন স্বল্প ও মাঝারি  উদ্যোক্তার মধ্যে বিতরণ করা হয়েছে। 
বুধবার উপজেলা মিলানায়তনে পল্লী উন্নয়ন (বিআরডিবি) আলীকদম শাখার উদ্যোগে এ ঋণ বিতরণ করা হয়।ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদ ইকবাল।সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে, উপজেলা প্রকৌশলী আসিফ  আহসান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রূপম চদ্র মহন্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী, চার ইউপি চেয়ারম্যান, নাছির উদ্দীন, ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা, ক্রাতপুং ম্রোসহ স্বল্প ও মাঝারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সায়েদ ইকবাল বলেন,পল্লী উন্নয়নে এমন প্রণোদনা এটিই প্রথম। স্বল্প সুদে আপনাদের এই ঋণ দেয়া হচ্ছে। নিজেরা উদ্যোক্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এভাবে একদিন কর্মসংস্থান ছাড়া কেউ থাকবে না।তিনি আরও বলেন, ঋণের টাকা যথাযথ ভাবে ব্যবহার করবেন, যাতে ঋণ পরিশোধ করতে সমস্যা না হয়। আপনাদের ছোট-ছোট হাত গুলো বড় কিছু তৈরী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat