×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পের কাজও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে সুপারিশ করা হয়েছে।
 কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হকের সভাপতিত্বে আজ  সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য মোঃ হাবিবে মিল্লাত, মোঃ শফিকুল আজম খাঁন, নিজাম উদ্দিন হাজারী, মোঃ মোজাফ্ফর হোসেন, মোঃ আক্তারুজ্জামান, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ এবং হাবিবা রহমান খান সভায় অংশগ্রহণ করেন। 
বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি  মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সভায় যোগদান করেন।
সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং রিসার্চ রি-এ্যাকটর স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। 
এছাড়া, কমিটি আগামী মাসের সুবিধাজনক সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভার  শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা  বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং জাতীয় চার নেতাসহ  শহীদদের  আত্মার মাগফেরাত কামনা করা হয়। 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের  পরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat