×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৪
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নন-কটন এবং টেকনিক্যাল টেক্সটাইল ও হাই-এন্ড পোশাক খাতে স্পেনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। সে বিষয়ে তিনি বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস বিজিএমইএ কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এ আহ্বান জানান। 
এসময় বিজিএমইএর সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম উপস্থিত ছিলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের জন্য গৌরবের বিষয় হলো পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক সবুজ কারখানার অবস্থান এদেশেই এবং বর্তমানে অনেক পোশাক কারখানাই ইউএস গ্রীণ বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লীড সনদপত্র পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তিনি স্পেনের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এ সময়ের সবচেয়ে অগ্রাধিকামূলক ইস্যুগুলো বিশেষ করে উচ্চমূল্যের কৃত্রিম তন্তু পোশাক রপ্তানি, নতুন পণ্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার উদ্ভাবন এবং কারখানার ক্যাপাসিটির সর্বোচ্চ ব্যবহার এর উপর স্পেনের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। 
সাক্ষাৎকালে তারা পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত টেকসই উনয়নের ক্ষেত্রে অর্জিত অগ্রগতিসহ পোশাক শিল্প সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি স্পেন সরকারকে ট্রানজিশন পিরিয়ড সম্প্রসারণেরও অনুরোধ জানান।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির ভূয়সি প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat