×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৭
  • ১১৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামে ৯নং ওয়াড ইউ/পি সদস্য ও ৯নং ওয়াড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল্লা চৌধুরীর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে আজ (১৭ আগস্ট) মঙ্গলবার বিকালে পাচঁ পীরের মোকামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ লাউছ মিয়া চৌধুরীর সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১নং লুকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুর রহিম চৌধুরী,১নং লুকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মদলিশ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত,উপজেলা ছাত্রলীগের সদস্য নুরুল আমিন,১নং লুকড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক লিমন মিয়া। এ সময় বঙ্গবন্ধুর বর্ণাট্য জীবন নিয়ে আলোচনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat