×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-১৭
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারির কারণে চার মাস বন্ধ থাকার পর আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল উন্মুক্ত করা হয়েছে শাহ আমানত বিমানবন্দরে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে গতকাল রাতে সিদ্ধান্ত জানায়।
করোনাভাইরাসের ক্রমবর্ধমান প্রকোপের কারণে গত ১৪ এপ্রিল থেকে চট্টগ্রামের এ বিমানবন্দর দিয়ে সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে সিভিল এভিয়েশন কর্তপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাসস’কে জানান, ‘আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। সার্কুলার দেয়ার পর এয়ার লাইন্সগুলো যাত্রীদের আসা-যাওয়ার জন্য টিকেট দেবে। ফ্লাইট অপারেশনের ক্ষেত্রে হালনাগাদ কোভিড টেস্ট ও ভ্যাকসিন সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক সকল বিধিনিষেধ শতভাগ মেনে চলতে হবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের কোভিড নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।’
ফরহাদ হোসেন খান আরো জানান, ‘তবে আপাতত এয়ার বাবলের চট্টগ্রাম-কলকাতা ও চট্টগ্রাম-মাদ্রাজ ইউএস বাংলার ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এ দু’টি ছাড়া আগে চালু থাকা অন্যান্য সকল ফ্লাইট চলাচল করতে পারবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat