×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন।
১৯৭৫ সালের এই দিনে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, তার পরিবারের বেশিরভাগ সদস্যকে কিছু পথভ্রষ্ট সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে।
চ্যান্সারি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান সকালে জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে পতাকা উত্তোলন করেন।
পরে মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে হাইকমিশনার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ গম্ভীর নীরবতা পালন করেন।
ভারতের রাজধানীতে অবস্থানরত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নয়াদিল্লি ব্যুরো চিফ এবং বাংলাদেশ বিমান কর্মকর্তারাও তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে চ্যান্সরির বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাই কমিশনার মুহাম্মদ ইমরান ও বাংলাদেশ মিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ। মিনিস্টার (রাজনৈতিক) নুরাল ইসলাম এই অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বার্তাও পাঠ করে শোনানো হয়।
বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা জানিয়ে ইমরান বলেন, আন্তর্জাতিক মর্যাদা, মহানুভবতা, পরোপকার এবং সুউচ্চ ব্যক্তিত্ব বঙ্গবন্ধুকে গত শতাব্দীর একজন কিংবদন্তি নেতা করে তুলেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কূটনৈতিক ফ্রন্ট ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সফল ছিলেন কারণ তিনি তাঁর জীবদ্দশায় বিশ্বের বেশিরভাগ ক্ষমতাধর দেশসহ ১১৫টিরও বেশি বিদেশী দেশ থেকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন।
হাইকমিশনার বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম নিয়ে আরো গবেষণার উপর জোর দেন যাতে নতুন প্রজন্ম সেই মহান মানুষের কথা জানতে পারে, যিনি তার নিজের জীবনের চেয়ে দেশবাসীকে বেশি ভালোবাসতেন এবং কীভাবে তিনি বাংলাদেশের নিপীড়িত জনগণের উন্নতির জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশের আরও উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়।
এছাড়া বাংলাদেশ হাই কমিশন বঙ্গবন্ধুকে নিয়ে চ্যান্সারি প্রাঙ্গণে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে হাই কমিশন ‘বঙ্গবন্ধু, অমর কিংবদন্তি’ শিরোনামে একটি স্মারকও প্রকাশ করে।
কলকাতা ও মুম্বাইয়ে উপ-হাই কমিশন এবং অসমের গুয়াহাটি ও ত্রিপুরার আগরতলা সহকারী হাই কমিশনে একই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat