×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১১
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, দীর্ঘ মেয়াদে লকডাউন অব্যাহত রাখা আমাদের দেশে সম্ভব নয়। মহামারি কোভিডের দেড় বছরের অভিঘাতে দেশের মানুষের জীবন-জীবিকা বহুমাত্রিক সংকটে পড়েছে। এই সংকট থেকে মুক্তি কবে পাওয়া যাবে তা এখনো বিজ্ঞানীদের গবেষণায় স্পষ্ট নয়। তাই সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কোন বিকল্প পথ নেই। 
আজ বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে কোভিড-১৯ অভিঘাতে জীবিকার সংকটে পড়া ৫০ বধির পরিবার ও ১২০ নরসুন্দর পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সচিব খালেদ মাহমুদ, সেলুন মালিক সমিতির সভাপতি ভূপতি শীল, সাধারণ সম্পাদক মিলন শীল, বধির সংস্থার নেতা মনির হোসেন, আবু তাহের, মো. পারভেজ প্রমুখ।
চসিক মেয়র আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী মাস্ক পরিধানের পাশাপাশি ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, গণপরিবহনে চলাচলে নিরাপদ দূরত্ব এবং সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ বিধিমালা অনুসরণ করে করোনার সংক্রমণ ও মৃত্যু কমানো সম্ভব। বিশাল জনগোষ্ঠীর এই দেশে কোভিডে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একা সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সেই বিবেচনায় সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসা আজ সময়ের দাবি। এই সংকটকাল উত্তরণ ও দেশের অর্থনীতির চাকাকে আবারো সচল করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মহামারিসহ সকল সংকটকালে দেশ্রপ্রেম ও মানবতা জাগ্রত করে কাজ করতে পারলে সংকট উত্তরণে কোন ধরণের সমস্যা হতে পারে না।
গণটিকা গ্রহণে সকল শ্রেণী-পেশার মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছে তা সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক উদ্যোগে কোভেক্সর মাধ্যমে বাংলাদেশ প্রায় ৬ কোটি টিকা পেতে যাচ্ছে। সেক্ষেত্রে দেশের মানুষের জন্য টিকা প্রাপ্তিতে কোন প্রকার সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat