×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় অর্ধেক গণপরিবহন চালুসহ পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে এক সভা আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সরকারের ঘোষণা বাস্তবায়নের জন্য  স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে  জেলায় অর্ধেক গণপরিবহন চালুসহ দোকানপাট, অফিস - আদালত খোলার সিদ্ধান্ত  গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা না হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট  আনোয়ারুল হক আনু, জেলা  বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিসুর রহমান লিটন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, ব্যবসায়ী মাহবুব আলম,  জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল দেওয়ান প্রমূখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat