×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-০৬
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে তেহরানে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সৈয়দ ইবরাহিম রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা শাহরিয়ার আলম শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানোর জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জোরদার অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।
আন্তর্জাতিক মঞ্চে ইরানকে সমর্থন করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রাইসি উল্লেখ করেন যে, ফিলিস্তিন সংকট মুসলিম উম্মাহর প্রথম ও প্রধান সমস্যা।
ইরানের প্রেসিডেন্ট মিয়ানমারে স্বেদেশ থকে জোরপূর্বক বাস্তুচ্যুত দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
২০ বছর আগের তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে রাইসি অদূর ভবিষ্যতে ঢাকা সফরের ইচ্ছা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক কল্যাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
পরে আলম ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রীদ্বয় উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর দেন।
আলম দুই দেশের মধ্যে সংযোগ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat