×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-৩১
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পর প্রবাসে বসবাসরত বাঙ্গালি নেতৃবৃন্দ বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে যে অসামান্য অবদান রাখেন তা বাঙ্গালি জাতি কখনো ভুলতে পারবেনা।
তিনি বলেন, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর জনমত স্বাধীনতার পক্ষে আসে। এতে আমাদের স্বাধীনতা অর্জন তরান্বিত হয় এবং স্বাধীনতার পরপরই অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
শাহাব উদ্দিন শুক্রবার বিকেলে ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে স্থাপিত বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গার্ডেন অব পিস কবরস্থানে অবস্থিত প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত উস্তার আলীর কবর জিয়ারত শেষে উপস্থিত স্থানীয় বাঙ্গালি কমিউনিটির সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, প্রবাসে মুক্তিযুদ্ধের এই সংগঠকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাদের বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি প্রদান করেছে। শুধু জাতীয়ভাবেই নয়, ব্যক্তি পর্যায়েও তাদের এই অবদান আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।
পরিবেশমন্ত্রী প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি, দেশের এবং এলাকার মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়া প্রয়াত উস্তার আলীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, জুড়ী ও বড়লেখার প্রবাসী নাগরিকরাসহ প্রয়াত উস্তার আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat