×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-৩১
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ছিনতাই কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ফারজানা বেগম (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ফারজানা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকার হিসেবে পরিচত। তিনি বাস্তবে একজন ছিনতাইকারী ও তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ শনিবার ভোররাতে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। দুইদিন আগে তার স্বামী রুবেলকেও অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। বর্তমানে রুবেল পুলিশের রিমান্ডে রয়েছে।
চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন জানায়, ফারজানা একজন ছিনতাইকারী। কিশোরদের নিয়ে তার নিজস্ব একটি ছিনতাইকারী দলও আছে। সে নারী ও পুরুষদের কাছ থেকে আলাদা কৌশলে ছিনতাই করে। একা চলাচলরত কোনো পুরুষকে প্রথমে টার্গেট করে। এরপর ঠিকানা জিজ্ঞাসা করার নামে তাকে থামায়। থামলেই ছোরা দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল দিয়ে দিতে বলে, না দিলে তার বিরুদ্ধে ‘ইভটিজিং ও যৌন’ হেনস্থার অভিযোগ আনার হুমকি দেয়। এতে ভয়ে সবকিছু দিয়ে দেয় ভুক্তভোগীরা।
আবার নারীদেরও একই কৌশলে থামিয়ে গলার চেইন ও কানের দুল ছিনতাই করে ফারজানা। এক্ষেত্রে অনেকের কান ছিড়ে যায় এবং গলা কেটে যায়।
গ্রেফতার ফারজানার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat