×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৭
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাইয়ান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটেছে। রাইয়ান চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
জানা গেছে, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার গ্রামের বাড়ী বড়পাঙ্গাসীতে ঈদ উদযাপন করতে আসেন। মঙ্গলবার দুপুরে রাইয়ান বন্ধুদের সাথে বর্ষার পানিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এ সময় রাইয়ানের বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্বজনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে স্বজনেরা তাকে গভীর পানি থেকে স্বজ্ঞাহীনভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
বড়পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। রাইয়ানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat