×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২৫
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ আজ রবিবার (২৫ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।বৈঠকে রাষ্ট্রপতি বলেন, করোনার কারণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও করোনার প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সাক্ষাত করেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ করোনা মোকাবিলা ও নিজ নিজ বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat