×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৭-২০
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হারারে স্পোর্টস ক্লাবে  সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে   টস জিতে  আগে  বোলিং করার  সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
প্রথম দুই ম্যাচ যথাক্রমে ১৫৫ রান ও তিন উইকেটে জিতে  ইতোমধ্যেই  সিরিজ  নিশ্চিত করেছে টাইগাররা।  তবে ওয়ানডে সুপার লীগের পয়েন্ট বিবেচনায় গুরুত্বহীন ম্যাচটিও  জিততে চায়  বাংলাদেশ।
প্রতিপক্ষকে  হোয়াইটওয়াশ এবং  সিরিজ থেকে পুর্ন পয়েন্ট অর্জনের লক্ষ্যে দুটি পরিবর্তন  এনে একাদশ সাজিয়েছে  বাংলাদেশ। ’
পেসার শরিফুল  ইসলামের পরিবর্তে একাদশে   সুযোগ পেয়েছেন  অনুশীলন ম্যাচে  পায়ের গোঁড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা মুস্তাফিজুর রহমান। আর দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়া মেহেদি হাসান মিরাজের  পরিবর্তে  মাঠে নেমেছেন  নুরুল হাসান সোহান।
অন্য দিকে জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন  এসেছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল(অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান,সাইফুদ্দিন, তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে দল:  তাদিওয়ানশে মারুমানি,রেজিস চাকাভা, ব্রেন্ডন টেইলর(অধিনায়ক), ডিওন মায়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, লুক জংবে, ব্লেসিং মুজুরাবানি, তেন্ডাই চাতারা, রিচার্ড নাগভারা, তিনাশে কামুনকুকামবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat