×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২১-০৭-১৩
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২ শত  কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে একথা জানান।

ঘোষিত প্রণোদনার মধ্যে প্রথম প্যাকেজের আওতায় ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং এক হাজার ৬০৩ জন নৌ-পরিবহন শ্রমিক মিলিয়ে মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন উপকারভোগী নগদ আড়াই হাজার টাকা করে ৪৫০ কোটি টাকা সহায়তা পাবেন।
দ্বিতীয় প্যাকেজের আওতায় শহর এলাকায় নিম্নআয়ের জনসাধারণকে সহায়তার লক্ষ্যে আগামী ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪ দিন সারাদেশের ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করবে সরকার। এজন্য ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ থাকছে।
তৃতীয় প্যাকেজের আওতায় ‘৩৩৩’ নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ থাকছে।
চতুর্থ প্যাকেজের আওতায় গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পি কে এস এফ-এর মাধ্যমে চার শতাংশ সুদে ঋণ সহায়তা দেয়ার লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ থাকছে। এর আগে এ খাতে ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।
পঞ্চম প্যাকেজের আওতায় পর্যটন খাতের হোটেল/মোটেল/থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে চার শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দিতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে।
গত বছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে কয়েক দফায় বিধিনিষেধের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা সময়ে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় এই ৩ হাজার ২০০ কোটি টাকার এই প্রণোদনা ঘোষিত হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat