×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৬-১৫
  • ৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার বিকেল ৪ টায় বজ্রপাতে আতিকুর (২৮) নামের ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত আতিকুর রহমান উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হোরপাড়া গ্রামের আলহাজ আলী খন্দকারের ছেলে। আহতরা হলো- কয়ড়া হোরপাড়া গ্রামের মোকবেল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম(৪৬), লালচাদ সরকারের ছেলে সাইফুল ইসলাম(৪৫) ও কয়ড়া জংগল খামার গ্রামের আনশোপ আলীর ছেলে জহুরুল ইসলাম (২৪)।
জানা যায় উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হোরপাড়া গ্রামের মাঠ থেকে শ্যালো মেশিন আনতে গিয়ে বিকেল ৪ টার দিকে বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার আতিকুর রহমান নামের ১ জনকে মৃত বলে ঘোষনা করেন। অপর ৩ জনের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর এক জন রবিউলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফিরোজ হোসেন তালুকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat