×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-২৬
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আজ বুধবার জয়পুরহাটে দেড়শ জন পেলেন খাদ্য সহায়তা ও স্বাস্থ্য উপকরণ।
জেলা শহরের তেঘর উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়ামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেড়শ জন অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা ও ৬ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. কে এম জোবায়ের গালীব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, মোহাম্মাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, নন্দলাল পার্শী প্রমুখ।
স্বাস্থ্য পুষ্টি, জনসংখ্যা কার্যক্রম ও করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয় বলে জানান ডা. গালীব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat