×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৪-২৮
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনাকালের চ্যালেঞ্জ মোকাবেলায় জনস্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষায় লকডাউন প্রলম্বিত হলেও সিটি কর্পোরেশন জরুরি সেবা কার্যক্রম সার্বক্ষণিক চলমান থাকবে।
তিনি বলেন, বর্ষার আগেই নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন ও পানি চলাচলে প্রতিবন্ধকতা অপসারণ ও মশার প্রজনন বিস্তার রোধে ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা কার্যক্রমে চসিকের সংশ্লিষ্ট বিভাগ ও জনবল মাঠে থাকবে। গুরুত্বপূর্ণ সড়ক চলাচল উপযোগী রাখার জন্য প্যাচওয়াক চালু রাখা হয়েছে।
মেয়র বলেন, করোনার দ্বিতীয় ঢেউ কোভিড-১৯ সংক্রমণের তীব্রতার মধ্যেও জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংক্রমণের দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে লকডাউন করা ছাড়া কোন উপায় ছিল না। এই অবস্থায় সাধারণ কর্মজীবী ও নি¤œ আয়ের মানুষের দুর্ভোগ ও কষ্ট বেড়েছে। করোনাযুদ্ধে বিজয়ী হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলা এবং নিজের ও অন্যের সুরক্ষা নিশ্চিত করা।
আজ বুধবার ১৪ নং লালখান বাজার, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন জমাট আবর্জনা পরিষ্কার ও মশক নিধনের স্প্রে চলাকালে তিনি এই আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানাত মো. বেলাল, পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat