×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-০৪
  • ৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় আত্মবিশ্বাসে আত্মরক্ষা স্লোগানে নারীদের ‘আত্মরক্ষা কৌশল ও আতœ¥বিশ্বাস উন্নয়ন’ শীর্ষক সাত দিনব্যাপী প্রশিক্ষণ আজ রোববার বেলা ১১টায় শেষ হয়েছে।
জয়পুরহাট স্টেডিয়াম মাঠে সাত দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩৮ জন নারীর মাঝে সনদ বিতরণ করা হয়। পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে ‘বলীয়ান নারী’ ৭ দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন’ শীর্ষক সাত দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত ফারজানা। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রিন ভয়েস এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আলমগীর কবির , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি প্রমুখ । যে কোন বিপদে নারীরা যেন নিজেদের রক্ষা করতে পারেন সেইজন্য এ প্রশিক্ষণ অনেক কাজে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat