×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-৩১
  • ৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে গত একদিনে করোনায় ২ জনের মৃত্য হয়েছে, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন, সুস্থ হয়েছেন ২৭ জন।
বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্যমতে গত ২৪ ঘন্টায় অর্থাৎ একদিনে করোনাক্রান্ত হয়ে সিলেট বিভাগে মৃত দুইজনের মধ্যে সিলেট জেলার একজন ও অপরজন হচ্ছেন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা মোট ২৮৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সিলেট জেলার ২১৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এরমধ্যে সিলেট জেলায় ৩৮, সুনামগঞ্জের ১২ ও মৌলভীবাজার জেলায় ১১ জন রয়েছেন। এ সময়ে হবিগঞ্জ জেলায় নতুন করে কেউ আক্রান্ত হননি। এনিয়ে বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯১ জন। শনাক্ত হওয়ার মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৭০৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫০ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৯ জন রয়েছেন। এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৭ জন, সুস্থ হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ১২৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৯ হাজার ৯৭৫, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৩ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্থী হয়েছেন ৫ জন, এ নিয়ে বর্তমানে মোট ১০৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের সিলেটে ৯৬, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন। বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় ৫ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat