×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৩-০৯
  • ৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
সম্মেলন উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ^াস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম প্রমুখ।
এরআগে, জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে সম্মেলন শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat