×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-২২
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে রক্ষা করতে দ্রুততম সময়ের মধ্যে করোনা ভাইরাসের টিকার ব্যবস্থা করেছেন। মানুষ টিকা গ্রহনে সাচ্ছন্দবোধ করছেন এবং সানন্দে টিকা নিচ্ছেন।
আজ সোমবার দুপুর ২টায় দিনাজপুর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এর টিকাদান কার্যক্রম পরিদর্শন এবং স্বাস্থ্য বিষয়ক কমিটির সভায় হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
হুইপ বলেন, বিএনপি এখন করোনা ভাইরাসের টিকা নিয়ে গুজব সৃষ্টি ও জনগনের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু জনগন আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে করোনা ভাইরাসের টিকা নিচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলার সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, জেলা বিএমএ’র সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. নজমুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat